চবিতে মদের কারখানা

৪০ লিটার মদ জব্দ, গ্রেফতার ১

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ AM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ AM
ভিডিও থেকে সংগৃহীত

ভিডিও থেকে সংগৃহীত © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ৪০ লিটার বাংলা মদসহ মদের কারখানার সন্ধান পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় ১ জনকে পুলিশে দেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন বিশ্ববিদ্যায়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কাকন।

ভিডিও দেখা যায়, একটি বড় ড্রামকে ঘিরে অনেকে দাঁড়িয়ে আছে। ড্রামের ঢাকনা তোলার পর দেখা যায় ভেতরে অনেক ভাত পঁচতে দেওয়া হয়েছে।

এ বিষয়ে  সহকারী প্রক্টর নুরুল হামিদ কাকন তার ফেসবুক একাউন্টে লিখেন, ‘ভয়াবহ! বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে চলে আসা মদ বানানোর কারখানার সন্ধান! প্রায় ৪০ লিটার সমপরিমাণ বাংলা মদসহ মদ বানানোর কারখানা ধ্বংস ও ১ জনকে জেলে প্রেরণ!’

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা ‍ দিবে…
  • ২১ অক্টোবর ২০২৬
বাঁচা-মরার লড়াইয়ে সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে…
  • ২১ অক্টোবর ২০২৬
সুপার এল নিনোর প্রভাবে যেভাবে বদলে দিচ্ছে মহাসাগরের রঙ
  • ২১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে মোবাইল খোয়ালেন বিএনপির ৯ নেতাকর্…
  • ২১ অক্টোবর ২০২৬
রামেক হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ইন্টার…
  • ২১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা কবে, জানালেন মাউশি ডিজি
  • ২১ অক্টোবর ২০২৬