দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

০৫ মে ২০২৬, ০৭:৩৬ PM
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় র্নিবাচনকে স্মরণকালের সবচেয়ে চমৎকার নির্বাচন বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার  (৫ মে)  রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন। সম্মেলনের আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও বক্তব্য দেন। 

সেনাপ্রধান বলেন, ‘একসময় নির্বাচন নিয়ে দেশে আশা-নিরাশার পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত তা সফলভাবে সম্পন্ন হয়েছে। অনেকেই বলেছিলেন নির্বাচন হবে না, কিন্তু আমরা তা ভুল প্রমাণ করে জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি। এটি ছোট কোনো অর্জন নয়।

ডিসিদের ভূমিকার প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব আপনাদের ওপরই ছিল, সেনাবাহিনী কেবল পাশে থেকে সহযোগিতা করেছে।’

তিনি জেলা প্রশাসকদের আশ্বস্ত করেন যে, দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো জরুরি প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাইলে সংশ্লিষ্ট সেনা ফরমেশনগুলো তাৎক্ষণিকভাবে সাড়া দেবে।

সেনাপ্রধান তার বক্তব্যে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় বেসামরিক প্রশাসনের সাথে সেনাবাহিনীর এই শক্তিশালী অংশীদারিত্ব অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬