সারা দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি, নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ AM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ AM
সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান © সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের নির্ভয়ে বাসা থেকে বের হয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ দিনটির জন্যই সবাই অপেক্ষা করছিলেন।

ভোটারদের পূর্ণ আশ্বস্ত করে আজ (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, ‘ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।’

সেনাপ্রধান জানান, সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। তিনি বিভিন্ন স্থান থেকে খোঁজখবর নিয়েছেন এবং গোটা দেশেই সবাই শান্তিপূর্ণভাবে ভোট কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে জানান।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ভোট দিতে পারছেন না; কিন্তু আপনারা সারা দেশের পরিস্থিতি দেশবাসীর কাছে তুলে ধরছেন—এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইনশাআল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন হবে।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬