পাওয়ার অব অ্যাটর্নি: প্রবাসীদের বড় সুখবরের কথা জানালেন আসিফ নজরুল

২৫ মার্চ ২০২৬, ০২:২১ PM
আসিফ নজরুল

আসিফ নজরুল © ফাইল ফটো

প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি প্রদানের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি ছিলেন। আগে বৈধ বাংলাদেশী পাসপোর্ট ছাড়া কেউ দেশে সম্পত্তি হস্তান্তর, সেবা গ্রহণ বা অন্যান্য আইনি কার্যক্রম করতে পারতেন না। বুধবার (২৫ মার্চ) সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে প্রবাসীদের এসব বিষয় নিয়ে সুখবর জানালেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

পোস্টে আসিফ নজরুল বলেন, প্রবাসী ভাইরা নানা সমস্যায় ভুগেন। এরমধ্যে একটি ছিল পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে। আগে বিদেশ থেকে কাউকে পাওয়ার অব অ্যাটর্নি দিতে চাইলে বাংলাদেশী বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল। এটি না থাকায় বহু প্রবাসী ব্যক্তি বাংলাদেশে সম্পত্তি হস্তান্তর, সেবা গ্রহণ ও অন্যান্য আইনগত বিষয়ে সমস্যায় পড়তেন।  

তিনি বলেন, এই সমস্যা দুর করার জন্য বহু অনুরোধ পেতাম। অবশেষে পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালায় সংশোধনী এনে আমরা একটা সমাধান এনেছিলাম গত বছর। এখন বাংলাদেশি বৈধ পাসপোর্ট না থাকলেও বা এটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও প্রবাসী ব্যক্তিগণ বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারছেন।

পাওয়ার অব অ্যাটর্নির জন্য কী কী তথ্য প্রয়োজন হবে তা জানিয়ে সাবেক এ উপদেষ্টা বলেন,

এজন্য তাদের শুধুমাত্র বিদেশী পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার বা জন্মসনদ অথবা জাতীয় পরিচয় পত্র 
থাকলেই হবে। বাংলাদেশী বৈধ পাসপোর্টের আর প্রয়োজন নেই।

শেষে তিনি বলেন, বিদেশে থাকা বাংলাদেশিদের সম্পত্তি হস্তান্তরসহ নানা আইনি কাজ এখন অনেক বেশি সহজ হয়েছে।

‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬