ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

২৪ মার্চ ২০২৬, ০৮:৪২ AM
সংসদ ভবন

সংসদ ভবন © সংগৃহীত

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার (২৪ মার্চ) অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

এতে বলা হয়, সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

এর আগে, গত ১৫ মার্চ স্পিকারের সভাপতিত্বে এই বিশেষ কমিটি গঠন করা হয়, যা সংসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

কমিটিকে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। এসব অধ্যাদেশের মধ্যে কোনগুলো বহাল রাখা হবে এবং কোনগুলো বাতিল করা হবে, তা যাচাই-বাছাই করা হবে। পর্যালোচনা শেষে এ বিষয়ে কমিটিতে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের বিধান রয়েছে।

প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি ন…
  • ০২ নভেম্বর ২০২৬
এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ আজ, দায়িত্বে দুই নাজমুল
  • ০২ নভেম্বর ২০২৬
আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের…
  • ০২ নভেম্বর ২০২৬
‎জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহবান স্বরাষ…
  • ০২ নভেম্বর ২০২৬
২৭ বছরের বিরতি দিয়ে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্…
  • ০২ নভেম্বর ২০২৬
নিরাপত্তা উদ্বেগে স্কোয়াডে নেই রোনালদো, শঙ্কায় এশিয়ান কাপ
  • ০২ নভেম্বর ২০২৬