একুশে পদক মঞ্চে প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিলেন শফিক রেহমান

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ PM
প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান © সংগৃহীত

একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একুশে পদক গ্রহণ করতে গিয়ে পকেট থেকে তিনটি লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে ফুলগুলো গ্রহণ করেন এবং শফিক রেহমানকে ধন্যবাদ জানান।

চলতি বছরে সাংবাদিকতায় একুশে পদকে ভূষিত হন শফিক রেহমান। পুরস্কার গ্রহণের সময় তার এ ব্যতিক্রমী উপহার অনুষ্ঠানস্থলে উপস্থিত অতিথিদের দৃষ্টি কাড়ে।

এবার জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পাচ্ছেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীত দল হিসেবে ওয়ারফেজ-কে মনোনীত করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশন-এ শফিক রেহমানের উপস্থাপনায় শুরু হয় জনপ্রিয় ধারাবাহিক অনুষ্ঠান লাল গোলাপ, যা সে সময় দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬