স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ৬ সিটি প্রশাসকের সাক্ষাৎ

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ PM
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকরা

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকরা © সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে নগর প্রশাসন ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকদের স্বাগত জানান। সাক্ষাৎকালে ছয় সিটির প্রশাসকবৃন্দ তাদের কর্মকালে মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ও ছয় সিটির উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা হতে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান; খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু; সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী; নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬