কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ইশরাক?

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ চলছে ৪৯ জন এমপির। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন; যে তালিকায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের হয়ে শপথ নিচ্ছেন ইশরাক হোসেন। মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লালায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

তথ্যমতে, ইশরাক হোসেনের জন্ম ৫ এপ্রিল ১৯৮৭ সালেন। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র। তিনি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনের ভিত্তিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে। ২০২৬ সালের সংসদীয় নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে এমপি নির্বাচিত হন।

উইকিপিডিয়ার তথ্য বলছে, ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে 'ও' লেভেল এবং 'এ' লেভেল সম্পন্ন করেন ইশরাক। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছু সময় যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র।

টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬