যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, কার্যকর কবে থেকে?

০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত যুক্ত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ ঘোষণায় ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে নির্দিষ্ট পরিস্থিতিতে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ফেরতযোগ্য ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর তালিকা হালনাগাদ করা হয়েছে। নতুন তালিকায় বাংলাদেশসহ মোট ৩৮টি দেশ রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

কত টাকা বন্ড দিতে হতে পারে
নতুন নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসার জন্য ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড ধার্য করা হতে পারে। আবেদনকারী ভিসার জন্য যোগ্য হলেও কনস্যুলার অফিসার তার ব্যক্তিগত পরিস্থিতি ও ইন্টারভিউয়ের ভিত্তিতে বন্ড আরোপ করতে পারেন। বন্ডের অর্থ জমা দিতে হবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘Pay.gov’-এর মাধ্যমে। তবে কনস্যুলার অফিসারের নির্দেশনা ছাড়া আগে থেকে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

কেন এই ব্যবস্থা
মার্কিন কর্তৃপক্ষের দাবি, এটি একটি পাইলট প্রোগ্রাম। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থেকে যান— অর্থাৎ ওভারস্টে করেন— তাদের নিরুৎসাহিত করাই এর মূল লক্ষ্য। যেসব দেশের নাগরিকদের ওভারস্টে হার তুলনামূলক বেশি, সেসব দেশকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

কখন বন্ড ফেরত পাওয়া যাবে
ভিসা বন্ড একটি ফেরতযোগ্য জামানত। স্টেট ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী—
ভ্রমণকারী অনুমোদিত সময়ের মধ্যে বা তার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করলে,
ভিসা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করলে,

অথবা মার্কিন বিমানবন্দরে প্রবেশে বাধা পেলে—
এসব ক্ষেত্রে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।তবে কেউ যদি নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন বা সেখানে গিয়ে স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন (যেমন রাজনৈতিক আশ্রয়), তাহলে সেই বন্ড বাজেয়াপ্ত করা হবে।

নির্দিষ্ট তিন বিমানবন্দর দিয়ে প্রবেশ বাধ্যতামূলক
ভিসা বন্ডের আওতায় থাকা যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তিনটি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বাংলাদেশিরা কেবল বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (BOS), নিউইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (JFK) এবং ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (IAD) দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। নির্ধারিত বিমানবন্দর ছাড়া অন্য পথে প্রবেশ বা প্রস্থান করলে বন্ডের শর্ত ভঙ্গের ঝুঁকি তৈরি হবে।

তালিকায় আরও যেসব দেশ
বাংলাদেশ ছাড়াও নতুন তালিকায় রয়েছে আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, কিউবা, জিবুতি, ফিজি, নাইজেরিয়া, নেপাল ও উগান্ডাসহ আরও কয়েকটি দেশ। দেশভেদে এই নিয়ম কার্যকরের তারিখ ভিন্ন হতে পারে।

ভিসা বন্ড কী
ভিসা বন্ড হলো সাময়িক ভিসাধারীদের জন্য আর্থিক নিশ্চয়তা, যার মাধ্যমে ভিসার শর্ত— বিশেষ করে অবস্থানের সময়সীমা— মানা নিশ্চিত করার চেষ্টা করা হয়। প্রতিবছর যুক্তরাষ্ট্র পর্যটক, শিক্ষার্থী ও কর্মীদের জন্য বিভিন্ন মেয়াদের নন-ইমিগ্র্যান্ট ভিসা দেয়। অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে সেটিকে ভিসা ওভারস্টে হিসেবে ধরা হয়।

এইচএসসির অনিয়মিত শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের…
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএস…
  • ১৫ জুলাই ২০২৬
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় সাতক্ষীরা সাংবাদি…
  • ১৫ জুলাই ২০২৬
ইরানে মার্কিন হামলায় ৩০ বেসামরিক নাগরিকসহ নিহত ৩৭
  • ১৫ জুলাই ২০২৬
দেশের ৪ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আভাস
  • ১৫ জুলাই ২০২৬
শেখ হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence