ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ফের তলব

২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ AM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ AM
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা © টিডিসি ফোটো

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে আবারও তলব করেছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। এ সময় ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বান্ধেও সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠকে ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর ওপর সাম্প্রতিক হামলা ও নিরাপত্তা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কড়া অবস্থান তুলে ধরা হয়। মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুরক্ষাব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে ভারতের প্রতিনিধিকে স্পষ্টভাবে জানানো হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বাংলাদেশের কূটনীতিক ও মিশনগুলোর সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি এই আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

এ নিয়ে গত ১০ দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। আজকের আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9