যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ শুভমান গিল

২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ PM
শুভমান গিল ও গৌতম গম্ভীর

শুভমান গিল ও গৌতম গম্ভীর © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দেড় মাস আগেই স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ঘোষিত দলে জায়গা পাননি শুভমান গিল। মূলত কম্বিনেশনের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানান নির্বাচক অজিত আগারকার ও অধিনায়ক সূর্যকুমার যাদব। অবশ্য এর আগের আসরেও একই কারণে গিলকে দলে রাখা হয়নি।

এ নিয়ে ভারতীয় নির্বাচক আগারকার বলেন, ‘আমরা জানি শুভমান কতটা ভালো ক্রিকেটার। দুর্ভাগ্যবশত গত বিশ্বকাপেও দলের কম্বিনেশনের জন্য ওকে নেওয়া হয়নি। দলের কম্বিনেশনই সবার ওপরে থাকে। ১৫ জনের দল বেছে নিতে হলে কাউকে তো বাদ দিতেই হবে। এই মুহূর্তে গিলকেই বাদ দিতে হলো। আমরা কম্বিনেশন সাজানোয় মনোযোগ দিয়েছি। টপ-অর্ডারে একজন উইকেটরক্ষক চেয়েছি আমরা।’

একই কথা বলেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমারও, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা শ্রীলঙ্কায় গিয়ে ২০০’র বেশি রান করেছিলাম এবং গিল সেই দলে ছিল। এই মুহূর্তে টপ-অর্ডারে একজন কিপার রাখার জন্যই ওকে (গিল) বাদ দিতে হয়েছে। পরের দিকে রিংকু এবং ওয়াশিংটন রয়েছে। তাই ওপরের দিকে ইশানকে দরকার ছিল। গিলের ফর্ম নিয়ে কোনো চিন্তা নেই আমাদের।’

এদিকে ১৫ সদস্যের স্কোয়াডে রিংকু সিং ও ইশান কিষাণ রয়েছেন। বিশ্বকাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, এছাড়া সহ-অধিনায়ক অলরাউন্ডার অক্ষর প্যাটেল। 

অন্যদিকে অধিনায়ক সূর্যকুমারও সেভাবে ফর্মে নেই। এ নিয়ে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আমি জানি কী করতে হবে, সেটাই করব। আপনারা আবার ব্যাটার সূর্যকে দেখতে পাবেন। খারাপ ফর্মটা অনেকদিন ধরে চলছে ঠিকই, তবে অতীতেও অনেক ক্রিকেটার খারাপ ফর্ম থেকে ভাল ফর্মে ফিরেছে। (ঘরের মাঠে বিশ্বকাপে নেতৃত্ব) আমার কাছে অনেক বড় দায়িত্ব। ঘরের মাঠের দর্শকদের সামনে খেলতে হবে। ভারসাম্যযুক্ত একটা দল পেয়েছি। সব পজিশনে ক্রিকেটারও রয়েছে। ইতিমধ্যেই ২-৩টা কম্বিনেশন তৈরি করে ফেলেছি।’

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9