ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২৭

২২ ডিসেম্বর ২০২৫, ০১:১১ PM
বিজিবির হাতে আটক সাতাশ

বিজিবির হাতে আটক সাতাশ © টিডিসি ফোটো

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে সাতাশ জন ব্যক্তিকে আটক করেছে ৫৯-বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন।সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হলে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। পরে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ-০৮ জন নারী-১২ জন, শিশু-০৫ জন ও তৃতীয় লিঙ্গের-০২ জন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশী নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬