১৫ ডিসেম্বরের আগে যে কোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল

০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ PM
কথা বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

কথা বলছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ © সংগৃহীত

আগামী ১৫ ডিসেম্বরের আগে যে কোনো দিন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে বলেও জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে হতে যাওয়া ‘ঐতিহাসিক’ গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এই দুই ভোট আয়োজন সফল করতে সংস্থাটি একটি বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

আজ রবিবার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভা শেষে ইসি সানাউল্লাহ এসব কথা বলেন।

তফসিলের নির্দিষ্ট দিন তারিখ বলা যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ মানে চলতি সপ্তাহ। অর্থাৎ ৮ থেকে ১৫ ডিসেম্বর ধরে নিতে পারেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬