তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

০২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ PM
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনও ট্রাভেল পাস চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকার এখানো কিছু জানে না। তিনি ট্রাভেল পাস চাওয়া মাত্র ইস্যু করা হবে। তার ঢাকায় আসার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি সরকারকে।

মঙ্গলবার (২ ডিসেম্বরে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘দল বা পরিবার সিদ্ধান্ত নিলে তাকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দিতে পারার কথা জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত ৩০ নভেম্বর তিনি বলেছিলেন, ‘এটাতে একদিন লাগে। তিনিযদি আজকে বলেন যে আসবেন, আগামীকাল হয়তো এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন, অসুবিধা নেই।’

আরও পড়ুন: শাবিপ্রবি প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খুঁটিনাটি

২০০৭ সালের জানুয়ারি মাসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আটক হন তারেক রহমান। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালে মুক্তি পান তিনি। একই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। এরপর থেকে তিনি লন্ডনে বসবাস করছেন।

৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬
সহকারী জজের পদ ২৫০টি, প্রিলি পাস মাত্র ৩৪৩ প্রার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
২ ডিসেম্বরের এইচএসসি: সুখবর পেতে পারেন ২০২৫ সালে ফেল শিক্ষা…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রথম মানুষ হজরত আদম (আ.) এর ভাষা কী ছিল?
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলের চিঠিতে স্মারক নাম্বার ভুল, যা বলছ…
  • ০২ নভেম্বর ২০২৬