তারেক রহমানের জন্য ‘ট্রাভেল পাসের’ প্রসঙ্গ আসছে কেন?

০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন। তার এ মন্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা-তারেক রহমানের দেশে ফেরার জন্য পাসপোর্টের বদলে ট্রাভেল পাসের প্রসঙ্গ আসছে কেন? কারণ সাধারণত পাসপোর্ট না থাকলেই নাগরিকদের দেশে ফেরার জন্য এ ধরনের ট্রাভেল পাস প্রয়োজন হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা তার সদিচ্ছা প্রকাশ করতে গিয়ে এভাবে বলে থাকতে পারেন। তবে আমরা মনে করি ট্রাভেল পাস বা পাসপোর্ট- কোনো কিছু নিয়েই সমস্যা হবে না। কারণ এক্ষেত্রে সরকারেরও সদিচ্ছা আছে।

তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন কি না কিংবা চেয়েছেন কিনা অথবা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা— এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে আমার জানা নেই। 

এদিকে সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশন জানিয়েছে, তারেক রহমান এখনো বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেননি, তবে কমিশন অনুমতি দিলে তার ভোটার হওয়ার সুযোগ আছে।

প্রসঙ্গত, গত শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এরপর থেকেই তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার আলোচনা শুরু হয়। তখন থেকেই দেশের মানুষের মনে কৌতূহল- কেন তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে? এর মাঝেই রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তারেক রহমানের জন্য ট্রাভেল পাসের বিষয়টি সামনে নিয়ে এলেন। 

সূত্র: বিবিসি বাংলা

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬