৬৪ জেলায় এসপি রদবদলের প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন এখানে

২৬ নভেম্বর ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:২৪ PM
বাংলাদেশ পুলিশ লোগো

বাংলাদেশ পুলিশ লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে প্রত্যাহার এবং ৫১ জনকে রদবদল করা হয়েছে।

আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। গত সোমবার (২৪ নভেম্বর) লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপারদের তালিকা চূড়ান্ত করা হয়। এর দুই দিন পর তাদের নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়। লটারির সময় ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালিকা দেখুন এখানে

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬