নির্বাচন সামনে রেখে লটারিতে ৬৪ জেলার এসপি চূড়ান্ত

২৫ নভেম্বর ২০২৫, ০১:১২ PM
 পুলিশ

পুলিশ © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এই এসপিদের নির্বাচন করা হয়। শিগগির তাদের পদায়ন করা হবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ বলেন, গতকাল যমুনায় লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছে। সরকারি আদেশ হলে তাদের পদায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে কর্মকর্তাদের বদলি-পদায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের তালিকা লটারি কমিটির হাতে দেওয়া হয়। লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়। এখন এ ক্ষেত্রে লটারির সিদ্ধান্ত কার্যকর হবে। 

কাঙ্ক্ষিত পে স্কেল কার্যকর আজ থেকে
  • ০১ জুলাই ২০২৬
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে মেক্সিকো
  • ০১ জুলাই ২০২৬
অবসরে গেলেন ঢাকা রেঞ্জের ডিআইজিসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্ম…
  • ০১ জুলাই ২০২৬
পে-স্কেল নিয়ে ফের বৈঠকে বসছে সচিব কমিটি, সিদ্ধান্ত আসবে ৩ ব…
  • ০১ জুলাই ২০২৬
গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর পদত্যাগ করলেন উরুগুয়ের কোচ বিয়েল…
  • ০১ জুলাই ২০২৬
‘মেসিই দলের মূল চাবিকাঠি, দলের জন্য সবাই নিজের সর্বস্ব উজাড়…
  • ০১ জুলাই ২০২৬