ডিএমপিতে ৮ সহকারী পুলিশ কমিশনারের পদায়ন

০৫ নভেম্বর ২০২৫, ০২:৫৪ AM
ডিএমপি লোগো

ডিএমপি লোগো © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) ডিএমপি জানায়, আদেশে সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুল হক বকসীকে মিরপুর বিভাগ (পেট্রোল-পল্লবী), সহকারী পুলিশ কমিশনার মো. নুর হোসেন খন্দকারকে ওয়ারী বিভাগ (পেট্রোল-ডেমরা), সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল নজরুলকে ক্রাইম বিভাগ (ক্রাইম-২), সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামকে পিওএম-উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়াও, সহকারী পুলিশ কমিশনার মো. অহিদুল ইসলামকে পিওএম-পশ্চিম বিভাগ, সহকারী পুলিশ কমিশনার মো. মোনাক্কাকে প্রটেকশন বিভাগ, সহকারী পুলিশ কমিশনার মো. মাবিয়ান মিঞাকে ট্রাফিক-উত্তরা বিভাগ (টাফিক-উত্তরা পশ্চিম জোন) এবং সহকারী পুলিশ কমিশনার মো. শরীফুদ্দৌলাকে অপারেশনস্ বিভাগ (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) হিসেবে পদায়ন করা হয়েছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬