উপদেষ্টা আসিফ মাহমুদ

ভবিষ্যতে কাজের সুযোগ পেলে সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনবো

০২ নভেম্বর ২০২৫, ০৪:২৬ PM
উপদেষ্টা আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ © ফাইল ফটো

দেশে কয়েক হাজার তরুণ-তরুণীকে আত্মরক্ষার নানা কলা-কৌশল এবং আগ্নেয়াস্ত্র বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার এক কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি নভেম্বর মাস থেকেই এই প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে, এখন চলছে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম। তবে এ কার্যক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সমালোচনার প্রেক্ষিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের বিএনসিসির ক্যাডেটরা বাৎসরিক ক্যাম্পে এর থেকে অ্যাডভান্স প্রশিক্ষণ পান। আমি নিজেও সেই প্রশিক্ষণ নিয়েছি। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আরো অ্যাডভান্স এবং বড় পরিসরে করা প্রয়োজন। 

তিনি আরও বলেছেন, কখনো আরো বড় পরিসরে কাজ করার সময়, সুযোগ পেলে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব ইনশাল্লাহ। আমাদের ভৌগোলিক বাস্তবতায় সত্যিকার অর্থেই সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে হলে গণপ্রতিরক্ষার ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।

আজ রবিবার (২ নভেম্বর) দুপুরে ফেসবুকের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আমাদের তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়লে যাদের ক্ষতি, যারা আর আমাদের গোলামির শেকল পরিয়ে রাখতে পারবে না। তাদের দিক থেকে প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে। 

তিনি বলেন, সিস্টেমের ভেতরে থাকা গোলাম এজেন্টদের দিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্প নিতে পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে ৮ মাসের বেশি সময়ে লেগে গেছে প্রকল্প পাশ করতেই। এখন যখন বাস্তবায়নের পথে তখন এদের পত্রিকাগুলো ন্যারেটিভ নির্মাণ শুরু করে দিয়েছে।

এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬