জাতীয় নির্বাচনে প্রার্থীর জামানত আড়াই গুণ বৃদ্ধি

২৩ অক্টোবর ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০৯ PM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © সংগৃহীত

জাতীয় নির্বাচনে প্রার্থী হতে এখন আগের তুলনায় আড়াই গুণ বেশি জামানত দিতে হবে। সরকার প্রার্থীদের জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করেছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন পায়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিষয়টি জানান। তিনি বলেন, ‘যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের দেশি ও বিদেশি উৎস থেকে আয় ও সম্পদের বিস্তারিত বিবরণ এফিডেভিটের মাধ্যমে দিতে হবে এবং তা অনলাইনে প্রকাশ করা হবে।’

আরও পড়ুন: এক চেয়ারের লড়াই ৬৩ জনের, মাউশির ডিজি তালিকায় শীর্ষে কারা?

তিনি আরও জানান, নির্বাচনী জোট থাকলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়ায় এই বিধান যুক্ত করে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

খসড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এবং এ জন্য আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না।

সংশোধিত আরপিও সম্পর্কে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘যদি নির্বাচনী জোট গঠিত হয়, তবে প্রার্থীরা নিজ দলের প্রতীকেই নির্বাচন করবেন। এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি, যেসব ব্যক্তি বিভিন্ন মামলায় পলাতক, তারা আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।’

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950