নিজের বক্তব্যে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে আলোচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

০৬ মার্চ ২০২৬, ০৯:২০ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০৯:২৩ PM
বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © সংগৃহীত

রাজধানী ঢাকায় আয়োজিত সরকারি একটি অনুষ্ঠানে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করে আলোচনা তৈরি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে চলছে নানা আলোচনা।

আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্র প্রধানের দায়িত্ব পাওয়া সাহাবুদ্দিন অতীতে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করলেও এখন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলাতেই এই আলোচনা তৈরি হয়েছে। খবর বিবিসি বাংলার।

এছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রীয় আয়োজনগুলোয় বক্তব্য দিতে দেখা যায়নি তাকে।

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনের পর এই প্রথম তিনি সরকারি কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন বিএনপির নতুন সরকারের সময়ে।

আজ শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি।

এ বক্তব্য শেষের উপস্থিত সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে রাষ্ট্রপতি বলেন, আপনাদের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণের আওতায় আসছেন মাধ্যমিকের পৌনে চার লাখ শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
২২ অক্টোবরের ছুটির অফিস কবে করতে হবে, নির্ধারণ করল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ছুটি বাড়াল সরকার
  • ০৫ অক্টোবর ২০২৬
শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচন…
  • ০৫ অক্টোবর ২০২৬