সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৭ PM
নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল

নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল © টিডিসি

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধিদলটি শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু করে।

বৈঠকে মঈন খানের সঙ্গে আরও রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাস, আসন্ন জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবে বিএনপি। 

এর আগে, নির্বাচন সামনে রেখে ২১ অক্টোবর মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করে।  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদও অংশ নেন। 

 বৈঠকে সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার আহ্বান জানায় বিএনপি। একইসঙ্গে সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদের অপসারণ করারও দাবি জানায় দলটি।

ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬