অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব নিয়োগ

১২ অক্টোবর ২০২৫, ১০:২২ AM
মো. এহছানুল হক

মো. এহছানুল হক © সংগৃহীত

অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ পেলেন নতুন সিনিয়র সচিব। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব মো. এহছানুল হককে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শেষে আজ এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হলো।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬