দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না: স্বাস্থ্য উপদেষ্টা

০২ অক্টোবর ২০২৫, ০৬:০১ PM
বক্তব্য রাখছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

বক্তব্য রাখছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম © সংগৃহীত

মানবতা ও সেবাই ধর্ম, এটি মনে মনে রাখলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ কোনো দিন নষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে স্থাপিত ‘গুলশান-বনানী পূজা প্যান্ডেল’ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা এ মন্তব্য করেন।

ইসলাম ধর্মের উদাহরণ দিয়ে নূরজাহান বেগম বলেন, আমাদের ইসলাম ধর্মে বলা আছে লাকুম দ্বিনুকুম ওয়ালিয়া দ্বিন। অর্থাৎ যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রীতিটাই মুখ্য। মানবতাই তো ধর্ম, সেবাই ধর্ম। আমরা যার যার জায়গা থেকে এই কথাটা যদি মনে রাখি, তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ কোনো দিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস।

তিনি বলেন, সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা চলছে। আজকে বিজয়া দশমী। বিষাদের সময়, সবারই মন খারাপ হওয়ার কথা। এ কয়দিন সারাদেশে খুব আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করা হয়েছে। আমিও পূজার আনন্দে শরিক হওয়ার জন্য এখানে এসেছি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদার গুলশান ও বনানী এলাকায় যথাযথভাবে পূজা-অর্চনা পালনের জন্য স্থায়ীভাবে একটি জায়গা বরাদ্দের দাবি জানান।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬