৫ টাকায় পূজার বাজার পেল অসহায় সাড়ে তিন শতাধিক মানুষ

০১ অক্টোবর ২০২৫, ০৮:০৩ AM
খাদ্য সামগ্রী বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’

খাদ্য সামগ্রী বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ © টিডিসি ফটো

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’। মাত্র ৫ টাকার বিনিময়ে সাড়ে তিন শতাধিক অসহায় মানুষ পেয়েছেন প্রায় ৭০০ টাকার সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশেষ বাজারের আয়োজন করা হয়। বাজারে ছিল চাল, ডাল, আটা, চিনি, তেল, নারিকেল ও মুরগি- যা একটি পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হিসেবে যথেষ্ট।

খুব সামান্য মূল্যে এত খাদ্যসামগ্রী পেয়ে খুশি উপকারভোগীরা। তারা জানান, পূজার সময় এ ধরনের আয়োজন সত্যিই আনন্দের। তাই প্রতি বছর পূজা ও অন্যান্য ধর্মীয় উৎসবে একই উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’–এর সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন সাগর বলেন, এটি পূজায় আমাদের প্রথম উদ্যোগ। এর আগে ঈদে আট দফায় ৫ টাকায় বাজার এবং শীতে লেপ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ আকারে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান মানুষদেরও উচিত অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো।

এছাড়াও প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম। তিনি একইসঙ্গে সংগঠনটির উপদেষ্টা হিসেবে বলেন, সহায় যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, এজন্য প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মাত্র ৫ টাকার এ বিশেষ বাজার অসহায় মানুষের মুখে এনেছে আনন্দের ঝিলিক। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন— আগামীতেও তাদের এ মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950