ফলকে নাম দেখে উপদেষ্টা বললেন, ‘এটা কি আমার বাপের টাকায় করছে’

২৪ আগস্ট ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ AM
ফলক উন্মোচনের সময় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

ফলক উন্মোচনের সময় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান © সংগৃহীত

ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে। আজ রবিবার (২৪ আগস্ট) সকালে সড়ক উদ্বোধনের পর ফলক উন্মোচনকালে সেখানে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় উন্মোচন না করে ফলক পরিবর্তনের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এর আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। এরপর মঞ্চের বাম পাশে স্থাপিত ফলক উন্মোচন করতে যান। সেখানে গিয়ে তিনি লাল মখমলের কাপড়ে ঢাকা শ্বেত পাথরে কালো কালি দিয়ে উদ্বোধক হিসেবে তার নিজের নাম লেখা দেখতে পান। এতে তিনি ক্ষুব্ধ হন। 

এ সময় সড়ক উপদেষ্টা বলেন, এটা কি আমার বাপের টাকায় করছে, তাহলে ফলকে কেন আমার নাম থাকবে। তিনি দ্রুত ফলক পরিবর্তন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরে তিনি টোল প্লাজায় গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন এবং নির্ধারিত টোল দিয়ে তিনি সড়ক অতিক্রম করেন। তবে ফলক উন্মোচন করেননি।

রবিবার সকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গাজীপুর মহানগরীর ভোগড়া টোলপ্লাজা সংলগ্ন এলাকায় রাস্তার ওপরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্পের দেশী-বিদেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950