রংপুরে কিডনি, ক্যানসার ও হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্য উপদেষ্টা

২৩ আগস্ট ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৩:১৩ PM
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম © টিডিসি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডের থেকে রোগীর সংখ্যা বেশি হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। তাই সরকার আলাদা করে কিডনি, ক্যানসার ও হৃদরোগ বিশেষায়িত ৫৬০ বেডের হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে এটার জন্য বাজেট পাস হয়ে গেছে। আমরা করতে না পারলেও যে সরকার আগামীতে আসবে তারা করবে।

শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রংপুর মেডিকেলের সিন্ডিকেট প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, ‘কোভিডে অনেক ডাক্তার নার্স ও টেকনোলজিস্টসহ স্বাস্থ্যের সঙ্গে জড়িত অনেকে মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা আছে। কেননা তাদের অবদান ভোলার মতো না। তারপরও যারা সিন্ডিকেটসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত সেই সব ডাক্তার নার্স টেকনোলজিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই যে আন্দোলন হলো, আন্দোলনে অনেকের হাত চলে গেছে, কারো পা চলে গেছে, আবার কারো চোখ চলে গেছে। যারা সিন্ডিকেট করে তারা এগুলো দেখে নাই। তাদের মধ্যে কি কোনো পরিবর্তন হবে না। কাজেই আমার আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয় তাহলে দেশের পরিবর্তন হবে কেমন করে। প্রত্যেককে ভাবতে হবে, আমি কি করছি। সিন্ডিকেট রুখতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। অনিয়ম দূর করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি নিজের সংস্কারও অত্যন্ত জরুরি।’

রংপুর শিশু হাসপাতাল চালু প্রসঙ্গে তিনি বলেন, ‘শিশু হাসপাতাল আমি দেখে যাব, এটা চালু না করার কিছু নেই। হাসপাতাল করতে হলে তার জনবল লাগে, যন্ত্রপাতি লাগে, এগুলো আগের সরকার কোনো পরিকল্পনা করে নাই। এটা আমাদের মাথায় আছে।’

স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, সরকার স্বল্প সময়ে ডাক্তার নিয়োগের জন্য বিশেষ বিসিএসের ব্যবস্থা করেছে। এছাড়া সরকার ইতোমধ্যে সাড়ে তিন হাজার নার্স নিয়োগের সুপারিশ করেছে।

নুরজাহান বেগম বলেন, ইজিপির মাধ্যমে হাসপাতালগুলোর স্বরঞ্জমাদি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার‌। এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্য খাতে অনিয়মসহ সিন্ডিকেট অনেকাংশেই নির্মূল সম্ভব হবে।

এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, সিভিল সার্জন ডা. শাহিন সুলতানাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তার আগে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বিকেলে নীলফামারী সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিলে নতুন প্রস্তাবিত হাসপাতাল পরিদর্শন করবেন তিনি।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9