রানওয়েতে স্কুল নির্মাণের পারমিশন যারা দিয়েছে তাদের ধরতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

২৮ জুলাই ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:১৫ PM
নূরজাহান বেগম

নূরজাহান বেগম © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘বিল্ডিং কোড দেওয়া আছে। কেউ কি মানে? বিমানের রুট থাকা অবস্থায় সেখানে স্কুল নির্মাণের অনুমতি কেন দেওয়া হলো। যারা অনুমতি দিয়েছে তাদেরকে ধরতে হবে। মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার দায়ভার প্রত্যেক নাগরিকের। এর সঙ্গে যারা জড়িত তাদের সবার উপরই বর্তায়।’ 

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে জুলাই স্মরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা যথাযথ চিকিৎসা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু যে সন্তান হারিয়ে গেছে তার কষ্ট একমাত্র তার পরিবারই বোঝে। আমাদের আহত বাচ্চাদের জন্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সবাই দিনরাত পরিশ্রম করে চলছেন।

তিনি আরও বলেন, আমি প্রার্থনা করি, আর কোনো বিভীষিকা যেন আমাদের জীবনকে স্পর্শ না করে। আসুন আমরা সবাই একটি সুন্দর, সহনশীল বাংলাদেশ গড়ে তুলি।  

রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সামরিক বাহিনীর বেতন-ভাতা নির্ধারণ করে গেজেট …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950