সমন্বিতভাবে মাতৃদুগ্ধ পানের ওপর জোর দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা 

১৮ আগস্ট ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম © টিডিসি ফোটো

শিশুদের গুঁড়া দুধ খাওয়াতে উদ্ধুদ্ধ না করে সমন্বিতভাবে মাতৃদুগ্ধ পানের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, ‘মাতৃদুগ্ধ নিয়ে কাজ শুধু সরকার বা স্বাস্থ্যসেক্টরের নয়, এনজিও কর্মী থেকে শুরু করে মসজিদের ইমাম, মন্দির-গির্জার পুরোহিত ও যাজক—সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। মিডিয়ারও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। সহযোগিতা করে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ)। এবারের প্রতিপাদ্য ছিল— ‘মাতৃদুগ্ধপানকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক পরিবেশ গড়ে তুলুন’।

আরও পড়ুন: ইমি-মেঘমল্লার নেতৃত্বে ডাকসুতে গণতান্ত্রিক ছাত্রজোটের প্যানেল

উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘সব ক্ষেত্রে চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই। যেখানে ধারণক্ষমতা ২ হাজার ৬০০, সেখানে রোগী আসে ৫ হাজার। এ বাস্তবতা মেনে চলতে হবে। বর্তমানে ৬৫ শতাংশ ডেলিভারি হাসপাতাল বা ক্লিনিকে হলেও ৩৫ শতাংশ গৃহে হয়। তাই প্রশিক্ষিত ধাত্রীর সংখ্যা বাড়াতে হবে।’

নবজাতকের যত্নে পিতৃত্বকালীন ছুটির প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ‘মায়ের কতটা সুবিধা হবে, তা নিশ্চিত নই। তবে যদি ছুটি দেওয়া হয়, তাহলে শর্ত রাখতে হবে—পিতা কত ঘণ্টা শিশুর সেবা করলেন, সেটি লিখিতভাবে জানাতে হবে। না হলে ছুটির কার্যকারিতা কমে যাবে।’

তিনি আরও বলেন, ‘মায়ের স্বাস্থ্য ভালো থাকলেই শিশু ভালো দুধ পাবে। তাই প্রথমে মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।’

কর্মশালার সভাপতির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী বলেন, ‘মেধাসম্পন্ন জাতি গড়ে তুলতে চাইলে মাতৃদুগ্ধ নিশ্চিত করার বিকল্প নেই। ইতোমধ্যেই দেশে মাতৃদুগ্ধপানের হার ৬৫ শতাংশ থেকে কমে ৫৮ শতাংশে নেমে এসেছে, যা উদ্বেগজনক।’

এ ছাড়া কর্মশালায় বক্তব্য দেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন, বিবিএফ চেয়ারম্যান ডা. এস কে রায় এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারিয়া তাসনিম প্রমুখ।

শুধু পরীক্ষায় উত্তীর্ণ নয়, দক্ষতা-সৃজনশীলতা ও মূল্যবোধও অর…
  • ২০ মে ২০২৬
অন্তর্বর্তী সরকারকে ২ বছরে ৫ থেকে ৬ বার সতর্ক করা হয়েছিল, দ…
  • ২০ মে ২০২৬
শুধু প্রযুক্তি জানলে হবে না, সৃজনশীল, মানবিক ও দক্ষও হতে হবে
  • ২০ মে ২০২৬
শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের ঘোষণা দিলেন প্রধ…
  • ২০ মে ২০২৬
রামিসা হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মানব…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081