দুদকের তলবে সাড়া দেননি স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও

২০ মে ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৭:২১ AM
মুহাম্মদ তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসান

মুহাম্মদ তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসান © সংগৃহীত

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দুই ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মুহাম্মদ তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করলেও তারা হাজির হননি। ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার সিন্ডিকেটসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার (২০ মে) দুদকে ডাকা হয়।

তবে নির্ধারিত দিনে তারা কেউই হাজির হননি, এমনকি সময় চেয়ে কোনো আবেদনও জমা দেননি।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, “দুদক তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিল, কিন্তু তারা সেটি গ্রহণ করেননি। তবে তাদের অনুপস্থিতি তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না। কমিশনের নিজস্ব আইন ও বিধিমালা অনুযায়ী অনুসন্ধান চলমান থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ হলে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং সেখানকার সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে আক্তার হোসেন বলেন, “তদন্তে যদি দেখা যায় অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করতে পারেন, তবে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমাদের অনুসন্ধান টিম এ ধরনের ঝুঁকি মোকাবেলায় সক্ষম এবং তারাই প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

তিনি আরও জানান, তদন্ত দলের প্রয়োজন অনুযায়ী অভিযুক্তদের আবারও তলব করা হতে পারে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9