কারিগরি ত্রুটিতে বন্ধ অনলাইন জিডি সেবা

১৯ আগস্ট ২০২৫, ০৭:৩৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১০:২২ PM
অনলাইন জিডি সেবা

অনলাইন জিডি সেবা © টিডিসি ফটো

কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সোমবার (১৮ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে দ্রুততম সময়ে সেবাটি পুনরায় চালুর আশ্বাস দেওয়া হয়েছে।

বর্তমানে সারাদেশের সব থানায় ভুক্তভোগীরা অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেন। অনলাইন জিডি বন্ধ থাকায় এ মুহূর্তে সাময়িক অসুবিধায় পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকরা।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ডিএমপির অধীনে থাকা ৫০টি থানার সব কটিতে অনলাইন জিডি সেবা চালু করা হয়েছে। পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সব ধরনের জিডি করার সুবিধা চালু করা হয়।

উল্লেখ্য, পূর্বে কেবল হারানো ও প্রাপ্তিসংক্রান্ত বিষয়ের ওপর সীমাবদ্ধ থাকলেও নতুন ব্যবস্থায় এখন থেকে যেকোনো ধরনের জিডি অনলাইনে করা সম্ভব।

ডিএমপি জানায়, অনলাইন জিডি সেবা গ্রহণে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে পুলিশি সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ডিএমপি।

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬