পুলিশের এডিসিকে ছুরি মেরে পালাল ছিনতাইকারী

১২ আগস্ট ২০২৫, ১০:৪১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৪:০৩ PM
মো. সুমন রেজা

মো. সুমন রেজা © সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আজ মঙ্গলবার সকালে সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে এই ঘটনা ঘটে।

হামলার শিকার ওই পুলিশ কর্মকর্তার নাম ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা। ছিনতাইকারীকে ধরতে গেলে তখন হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন ছিনতাইকারী। এতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তালেবুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে যান। তখন ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌঁড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকে। 

সেই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ কর্মকর্তা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। ছিনতাইকারী তখন তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। ছিনতাইকারীর আঘাতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহানগরবাসীর জান-মালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন মো. সুমন রেজা। তার এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সকলের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

 

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬