কুমিল্লায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

১৩ আগস্ট ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১১:৫৮ PM
মা-মেয়ের মরদেহ

মা-মেয়ের মরদেহ © টিডিসি

কুমিল্লায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, আর্থিক সংকট, এনজিওর ঋণের চাপ ও দীর্ঘদিনের অসুস্থতায় বিপর্যস্ত হয়ে তারা বিষ পান করে মারা গেছেন। 

আজ বুধবার (১৩ আগস্ট) সকালে ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন জালালপুর গ্রামের নমিতা রানী পাল (৪২) ও তার মেয়ে তন্বী রানী পাল (১৮)।

প্রতিবেশী এক নারী জানান, আজ সকাল আনুমানিক ৯টায় পান খেতে এসে দেখেন, তাদের (নিহতরা) ঘরের দরজা বন্ধ। পরে অন্যদের সহযোগিতায় দরজা খুলে মা ও মেয়ে দুজনকেই মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাদের লাশ বাড়িতে নিয়ে এলে বেলা আড়াইটায় পুলিশ খবর পেয়ে সেখানে যায়। 

বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি ইনচার্জ শহিদুল্লাহ প্রধান জানান, মা ও মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতা ও অভাবে ঋণগ্রস্ত হয়ে অবসাদে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষ পানে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আর জানান, জালালপুর গ্রামের মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পালের তিন মেয়ে ছিল। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তন্বী অবিবাহিত ছিলেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন নমিতা রানী, যিনি স্থানীয় দেবপুর স্পিনিং মিলে চাকরি করতেন। তবে দুই মাস ধরে অসুস্থ থাকায় কাজে যেতে পারছিলেন না। এতে পরিবারের আয় বন্ধ হয়ে যায় এবং নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো কষ্টসাধ্য হয়ে ওঠে। এ ছাড়া বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তারা চরম মানসিক চাপে ছিলেন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬