১৫ আগস্ট সামনে রেখে রাজধানীতে বিশেষ নির্দেশনা ডিএমপির

১৪ আগস্ট ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:১৯ PM
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) © ফাইল ফটো

১৫ আগস্ট উপলক্ষে সব ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১:০০ ঘটিকা হতে ১৫ আগস্ট রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোন প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো। সম্মানিত নগরবাসীদের এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

যশোরে নতুন চাল বাজারে, তবু বাড়ছে দাম
  • ২২ নভেম্বর ২০২৬
বিআরটিএতে ইন্টার্নের সুযোগ, থাকছে মাসিক ভাতা
  • ২২ নভেম্বর ২০২৬
সভাপতির ছেলের এইচএসসি পাসের খবরে বাতিল আগের কমিটি—নতুন কমিট…
  • ২২ নভেম্বর ২০২৬
শিরোপা জয়ের আনন্দের মাঝেই জ্ঞান হারালেন আর্জেন্টিনার তারকা …
  • ২২ নভেম্বর ২০২৬
বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক…
  • ২২ নভেম্বর ২০২৬
টেকনাফে শতাধিক আইইডি বোমা-গোলাবারুদ উদ্ধার
  • ২২ নভেম্বর ২০২৬