ঘোষণাপত্র পাঠকালে ড. ইউনূসের পাশে মির্জা ফখরুলসহ আরও যারা ছিলেন 

০৫ আগস্ট ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২১ PM
ঘোষণাপত্র পাঠকালে ড. ইউনূসের পাশে মির্জা ফখরুল

ঘোষণাপত্র পাঠকালে ড. ইউনূসের পাশে মির্জা ফখরুল © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে তিনি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন।

এসময় ড. মুহাম্মদ ইউনূসের পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ও গণ সংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

এর আগে বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠান মঞ্চে পৌঁছেছেন তিনি। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের একটি দলিল। জানা গেছে, বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এটি চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।

 

 

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬