মাইলস্টোন ট্রাজেডি

হতাহতদের সহায়তা করতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া যাবে অর্থ

২২ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৭:০১ PM
বাংলাদেশ সরকার

বাংলাদেশ সরকার © লোগো

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের সহায়তার উদ্দেশ্যে অর্থ সহযোগিতা করার আগ্রহীদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের ব্যাংক অ্যাকাউন্ট উন্মোক্ত করা হয়েছে। কেউ সহযোগিতার হাত বাড়াতে চাইলে এ অ্যাকাউন্টে অর্থ পাঠানোর আহ্বান জানানো হয়।

আজ মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে লেখা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন। হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল এবং চলতি হিসাব নম্বর- ০১০৭৩৩০০৪০৯৩ (সোনালী ব্যাংক লি:, প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা)।

 

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950