নেপাল-ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত থাকবে রংপুরের হাসপাতাল: প্রধান উপদেষ্টা

১২ মে ২০২৫, ০৮:০৪ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৫৫ PM
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা © সংগৃহীত

চীনের অর্থায়নে রংপুরে এক হাজার শয্যার আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। স্বাস্থ্যসেবা সম্প্রসারণে 
নেপাল ও ভুটানের রোগীদের জন্য এ হাসপাতাল উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সোমবার (১২ মে) বাংলাদেশ সফররত নেপালের ফেডারেল পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, রংপুরে আমাদের আসন্ন এক হাজার শয্যার হাসপাতাল নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধিতে বিশ্বাস করি। 

ড. ইউনূস জানান, নেপালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ উন্নত করা হলে বাণিজ্য ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস হবে এবং এ অঞ্চলজুড়ে মানুষ ও পণ্য চলাচল সহজ করতে পারবে।

জানা গেছে,  আলোচনার অন্যতম বিষয় ছিল বাংলাদেশ ও নেপালের মধ্যে জলবিদ্যুৎ খাতে সহযোগিতা। ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির জন্য গত অক্টোবরে সই হওয়া বাংলাদেশ-নেপাল-ভারত ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তির কথা উল্লেখ করে উভয় পক্ষই বৃহত্তর আকারে জলবিদ্যুৎ উদ্যোগের গুরুত্বের ওপর জোর দিয়েছে। এছাড়া, ভৌত যোগাযোগ বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ আলোচনা করেছে। 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান।

আওয়ামী সরকারের মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির সোহাগ
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬