ইরানে বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু

২২ জুন ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩১ PM
বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু

বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু © সংগৃহীত

ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। আজ রবিবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রত্যাবাসনে আগ্রহী প্রথম দলটি যাতে আগামী সপ্তাহে বাংলাদেশে পৌঁছায় সে চেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে। পর্যায়ক্রমে অন্যদেরও বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে মর্মে আশা করা যাচ্ছে। প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণলায়ের সাথে যোগাযোগ রাখছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে প্রত্যাবর্তনে আগ্রহী সকল বাংলাদেশি নাগরিককে তাঁদের নাম-ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে তাঁরা এবং বাংলাদেশে তাঁদের স্বজনরা প্রয়োজনে দূতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নোক্ত হটলাইনগুলোতে (ওয়াটসঅ্যাপ-সহ) সরাসরি যোগাযোগ করতে পারেন: বাংলাদেশ দূতাবাস, তেহরান-হটলাইন: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা-হটলাইন: +৮৮০১৭১২০১২৮৪৭।

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬