প্রধান উপদেষ্টা আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন

১২ জুন ২০২৫, ০২:১১ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:০৬ AM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। বৃহস্পতিবার (১২ জুন) ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এ পুরস্কার তুলে দেবেন। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ ছাড়াও আজ প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ ছাড়া অধ্যাপক ইউনূসের আজ ওয়েস্ট মিনস্টারে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬