৬ সমঝোতা স্মারক সই, উন্নয়ন-অনুদানে বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান

৩০ মে ২০২৫, ০১:৫২ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০৬:৪৩ PM
জাপান-বাংলাদেশের মধ্যে ৬ সমঝোতা স্মারক সই

জাপান-বাংলাদেশের মধ্যে ৬ সমঝোতা স্মারক সই © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশকে ১০৬ কোটি ডলার অনুদান দেবে জাপান। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে,  ঢাকা ও টোকিওর মধ্যে সাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঋণ হিসেবে ৪১৮ মিলিয়ন ডলার দেবে জাপান। টোকিও জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরও ৪ দশমিক ২ মিলিয়ন ডলার ঋণ দেবে।

চুক্তিগুলোর মধ্যে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর, পোশাক খাতে কারখানা স্থাপন, জ্বালানিখাতে কৌশলগত সহযোগিতা, তথ্য নিরাপত্তা খাত এবং দেশের মধ্যে বিনিয়োগ, শিল্পোন্নয়ন উল্লেখযোগ্য।

বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ব্যক্তিদের অস্থায়ী আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। অধ্যাপক ইউনূস বাস্তুচ্যুত এসব মানুষের প্রতি জাপানের মানবিক সহায়তা, বিশেষ করে ভাসানচরে অবস্থানরতদের প্রতি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬