প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠক ৮ দল ও সংগঠনের

২৫ মে ২০২৫, ১০:১০ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ১১:৫৪ AM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সোমবার (২৫ মে) বৈঠক করবে আটটি রাজনৈতিক দল ও সংগঠন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় হবে এ বৈঠক। এর মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদও রয়েছে।

শনিবার (২৪ মে) ইসলামী আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা পৌনে ৬টায় যমুনায় বৈঠকে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দলের পক্ষ থেকে অংশ নেবেন।

আরও পড়ুন: ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই বলেছেন ড. ইউনূস: প্রেস সচিব

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা থাকবেন বৈঠকে। বৈঠকে সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িতদের বিচারে সরকারকে পরামর্শ দেবেন তারা।

এর আগে শনিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রথম দফায় বৈঠক হয়। আর দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬