ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই বলেছেন ড. ইউনূস: প্রেস সচিব

২৪ মে ২০২৫, ১১:১০ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৪:১৬ PM
কথা বলছেন প্রেস সচিব

কথা বলছেন প্রেস সচিব © সংগৃহীত

অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের ১০ মাসের মাথা এসে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠেছে। এই ইস্যু বর্তমানের টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে।

এই পরিস্থিতিতে তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথাই আবার তুলে ধরেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার (২৪ মে) রাত সোয়া ১০টার দিকে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন প্রেস সচিব।

এর আগে দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূস বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে টানা পৃথক বৈঠক হয়। বৈঠকে বিদ্যমান পরিস্থিতি, নির্বাচন ও সংস্কার ছাড়াও নিজ নিজ দলের অবস্থান ও দাবির বিষয়ে তুলে ধরার কথা বলেছেন দলগুলোর নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রেস সচিব বলেন, আজকের বৈঠকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন। তবে বৈঠকে ড. মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের জুনের মধ্যে হবে।

তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে এনসিপি ও জামায়াত দ্বিমত পোষণ করেনি। জামায়াতে ইসলাম মনে করছে, চলমান সংস্কার প্রক্রিয়া আগামী ডিসেম্বর পর্যন্ত লেগে যাবে, তাই তারা ড. মোহাম্মদ ইউনূসের টাইমলাইনকে সমর্থন জানিয়েছে। তারা বলেছে যে, এতে তাদের সমর্থন আছে। 

শফিকুল আলম বলেন, প্রতিটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছে। তারা অনুরোধ করেছে— নির্বাচন শেষ না করে তিনি যেন পদত্যাগ না করেন।

তিনি বলেন, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। এনসিপি স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে। শেখ হাসিনার আমলের সব নির্বাচন বাতিল চেয়েছে। প্রধান উপদেষ্টা এ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি।

সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ আছে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের বিষয়ে বিএনপি প্রস্তাব দিয়েছে। তবে সরকার কিছু বলেনি।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9