বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আজ

১৭ মে ২০২৫, ০৮:১৭ AM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৪৭ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ফটো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এ ছুটির অংশ হিসেবে আগামী বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ জুন) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে ১৭ ও ২৪ মে, দু’টি শনিবার, সাধারণ ছুটির দিন হলেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সেই হিসেবে আজ শনিবার (১৭ মে) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সব মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির অধীন দেশের সব সরকারি-বেসরকারি কলেজে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শনিবার চালু থাকবে। একইভাবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদরাসাগুলোও এদিন যথারীতি চলবে।

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬