প্রবাসীদের ভোট কোন পদ্ধতিতে হতে পারে—জানালেন নির্বাচন কমিশনার

০৯ এপ্রিল ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার © টিডিসি

প্রবাসী বাংলাদেশিদের ভোট নেওয়ার জন্য প্রাথমিকভাবে তিনটি পদ্ধতি বাছাই করা হয়েছে। পদ্ধতিগুলো হলো- পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, এক বা একাধিক পদ্ধতিতে প্রবাসীদের ভোটিং প্রক্রিয়ায় যুক্ত করা হবে। তবে তিনটি পদ্ধতির মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতা দূর করতে নির্বাচন কমিশন বিশেষজ্ঞদের একটি টিম গঠন করেছে, যারা আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে এই পদ্ধতিগুলোর সীমাবদ্ধতা পর্যালোচনা করে প্রতিবেদন প্রদান করবে।

তিনি বলেন, বেশির ভাগ প্রবাসী ভোটারকে সুযোগ দিতে হলে প্রক্সি ভোট ১ নম্বর অপশন। তবে বাস্তবতার প্রেক্ষিতে সম্ভব না হলে অন্য অপশন দেখতে হবে। তবে যে পদ্ধতিতেই হোক না কেন ইলেকশনের আগে ৩ স্তরের ট্রায়াল বা মক টেস্টিং হতে হবে এবং যারা ভোট দেবেন তাদের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি রাখা হবে।

এই বিষয়ে তিনি আরও বলেন, আমরা নির্বাচন প্রক্রিয়াকে আরও সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছি। প্রবাসীদের ভোটিং নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। এখন পর্যন্ত নির্বাচনের জন্য প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে আলোচনা ও প্রস্তুতি চলমান থাকলেও, ভোটারদের জন্য একটি কার্যকর পদ্ধতি চূড়ান্ত করা হবে খুব শিগগিরই।

আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950