শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের বৃহত্তর ভূমিকা চান প্রধান উপদেষ্টা

২৮ মার্চ ২০২৫, ১০:১২ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
ড. ইউনূস ও  শি জিনপিং

ড. ইউনূস ও শি জিনপিং © সংগৃহীত

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও চীন দুই দেশেই শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। 

বৈঠকের শুরুতে অধ্যাপক ইউনূস বাংলাদেশ এবং এর জনগণের পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এই আন্দোলন ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে। 

চীনের সাথে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংক এবং সেখানে সামাজিক ব্যবসা চালু করার ক্ষেত্রে চীনের সাথে তার সম্পৃক্ততা ছিল। 

বৈঠকে  প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটের ওপর আলোকপাত করেন। একইসাথে মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদি বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন। 

চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9