নাফ নদীতে ৩৩ বিজিবি সদস্য নিখোঁজের খবরটি গুজব

২৩ মার্চ ২০২৫, ০৭:১৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৯ PM
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) © সংগৃহীত

মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন সদস্য নিখোঁজের খবরটি গুজব বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ মার্চ) রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় বাহিনীটি। তবে তাদের একজন সদস্য সমুদ্রে পড়ে গিয়ে নিখোঁজ আছে বলে জানিয়েছে তারা।

পোস্টে বিজিবি জানায়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, গত দুইদিন ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবনির্ভর এই অপপ্রচারে বিজিবির দৃষ্টি গোচর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিজিবি আরও জানায়, শনিবার ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পার্শবর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায় এবং ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকার্য চলাকালে সমুদ্র উত্তাল থাকায় একজন বিজিবি সদস্য পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হন।

পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাসহ ২৪ জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। বর্তমানে নিখোঁজ বিজিবি সদস্যসহ অন্যান্যদেরকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence