মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার নিয়োগে আবেদন চলছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটি 'মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার' পদে ৪০ কর্মী নিয়োগে ৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি;
পদের নাম: মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার;
পদসংখ্যা: ৪০টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
মূল বেতন: ১৪,৭০০ টাকা। এছাড়া অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন;
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫২ বছর হতে হবে (২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
*বাইসাইকেল থাকতে হবে এবং চালনায় পারদর্শী হতে হবে;
*যোগ, বিয়োগ, গুণ, ভাগ সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে;
আরও পড়ুন: নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'সিনিয়র জেনারেল ম্যানেজার, মৌলভিবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির অফিশিয়াল ওয়েবসাইট