মহিলাবিষয়ক অধিদপ্তরে ৭৩১ পদে চাকরির সুযোগ

২১ জুলাই ২০২৬, ০২:৩৯ PM
মহিলাবিষয়ক অধিদপ্তর

মহিলাবিষয়ক অধিদপ্তর © সংগৃহীত

মহিলাবিষয়ক অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডের ছয়টি ক্যাটাগরিতে মোট ৭৩১টি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৮ জুলাই থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীদের সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: মহিলাবিষয়ক অধিদপ্তর

পদসংখ্যা: ৭৩১টি

ক্যাটাগরি: ৬টি

গ্রেড: ১৩ থেকে ২০তম

চাকরির ধরন: সরকারি চাকরি

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ৮ জুলাই ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬ (বিকেল ৪টা)

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে ভিন্ন

আরও পড়ুন : মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, যা বললেন তথ্য উপদেষ্টা

অভিজ্ঞতা: পদভেদে নির্ধারিত

বেতন: জাতীয় বেতন স্কেল অনুযায়ী, পদভেদে নির্ধারিত

আবেদন ফি: পদভেদে নির্ধারিত

অন্যান্য শর্ত: প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, আবেদন ফি ও অন্যান্য শর্ত আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে পদভিত্তিক যোগ্যতা ও শর্তাবলি নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

‘নিজে নিজেই আত্মহত্যা করেছে মরিয়ম’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে কিডনী প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আরেক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে মেসি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬