ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ১০ জুন পর্যন্ত

১৯ মে ২০২৬, ০৬:৩১ PM
২ পদে ২ কর্মী নিয়োগ দেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২

২ পদে ২ কর্মী নিয়োগ দেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২। প্রতিষ্ঠানটি পানালিয়া, নবাবগঞ্জ, ঢাকায় ২ পদে ২ কর্মী নিয়োগে ১৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ মে থেকে শুরু হয়েছে—চলবে ১০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুনের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২;

১. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ১৮,৩০০-৪৬,২৪০ টাকা;

আবেদনের যোগ্যতা: এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম ২.০০ থাকতে হবে;

প্রাথীর ধরন: নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে

২. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৫,৫০০-৩৯,১৭০ টাকা;

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: জুডিশিয়াল সার্ভিস কমিশনে বড় নিয়োগ, পদ ৯৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রাথীর বয়স: ১৮-৩২ বছর (১০ জুন ২০২৬ তারিখে); 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন  করতে পারবেন; 

আবেদন ফি—

জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অনুকূলে যেকোনো তফসিলী ব্যাংক থেকে আবেদন ফি বাবদ ১০০ টাকা সমমূল্যের এনআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফটের কপি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যৎ সমিতি-২, পানালিয়া, নবাবগঞ্জ, ঢাকা বরাবর আবেদনপত্র পাঠাতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অফিশিয়াল ওয়েবসাইট

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬