পল্লী বিদ্যুৎ সমিতিতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০৩৫, আবেদন এসএসসি পাসেই

২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ PM
শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি

শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ সমিতি © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিষ্ঠানটির অধীনে সারা দেশের পল্লী বিদ্যুৎ সমিতিতে ১০৩৫ ‘শিক্ষানবিশ লাইনম্যান’ নিয়োগে ২৬ এপ্রিল প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ মে ২০২৬ সকাল ৯টায় সংশ্লিষ্ট জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীদের ১৯ মে তারিখে দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র নিয়ে শারীরিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড;

পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান;

পদসংখ্যা: ১০৩৫টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন স্কেল: শিক্ষানবিশকালে ১৫,৫০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ১৬,৬০০ টাকা;

আরও পড়ুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএসসি-এএসসি পাসেই

প্রাথীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রাথীর বয়স: ১৮-২১ বছর (১৯ মে ২০২৬ তারিখে); 

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে;

*উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ও স্ফিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে;

আরও পড়ুন: সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবেদন শুরু ২৭ এপ্রিল

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে স্বহস্তে যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ২০০ টাকা সমমূল্যের ক্রসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট নিজ জেলার সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার-এর অনুকূলে জমা দিতে হবে;

শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের তারিখ—

আগামী ১৯ মে ২০২৬, সকাল ৯টা (নিজ নিজ জেলার পল্লীবিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও দরকারি কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে);

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট

পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬